বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
সুনামগঞ্জের তাহিরপুর

"সবুজ ধানের মাঝে কৃষকের সোনালী স্বপ্ন"

"সবুজ ধানের মাঝে কৃষকের সোনালী স্বপ্ন"
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাঠের পর মাঠ সমর সমারোহ বোরো ফসলের ক্ষেত দেখে মনে হয়, এ যেন আবহমান গ্রামবাংলার উদ্ভাসিত এক রূপ। কৃষকের সোনালী স্বপ্ন যেন লুকিয়ে আছে সবুজের মাঝেই। উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায় মনোমুগ্ধকর সবুজ ধান ক্ষেতের অপরূপ দৃশ্য।

যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। হাওর এলাকার ফাগুনের অপরূপ সৌন্দর্যের প্রতিক ঝর্না ফুলসহ হালকা হাওয়ায় দোল খাচ্ছে দিগন্ত মাঠ জুড়ে বোরো ধানের ক্ষেত। চলতি বোর মৌসুমে চারা রোপণের পর ফাগুনের প্রখর রোদে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকের সাথে কথা বলে জানাযায়,

বিগত বছরের তুলনায় এবার বোরো মৌসুমে এখন পর্যন্ত ধানে তেমন রোগবালাই দেখা দেয়নি। তাই বোরো ধান চাষে এবারের চিত্র ভিন্ন। চারা রোপণের শেষে গেল কয়েকদিন পূর্বে দুই দফায় বৃষ্টি হয়েছে। এবং রোপণকৃত ধানের চারা কৃষকের নিবিড় পরিচর্যায় দ্রুত বেড়ে ওঠেছে। তাই সবুজে ছেয়ে গেছে ধান ক্ষেত।

সারাদিন কৃষক আর কৃষি শ্রমিকের কর্মব্যস্ততায় মুখরিত উপজেলার ফসলের মাঠ। আর দিগন্ত মাঠ জুড়ে সবুজের মাঝেই উঁকি দিচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। তাহিরপুর উপজেলা কৃষি অফিসের তথ্যসুত্রে জানাযায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ১৭হাজার ৪২০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এতে কোনপ্রকার ক্ষতির সম্মুখীন না হলে ৬৬হাজার ১২০ মেট্রিক টনের বেশি চাল উৎপাদন হবে। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের কৃষক শাহীন আখঞ্জী বলেন, চলতি বছরে আমি ৪ একর জমিতে বোরো ধান চাষাবাদ করেছি এখন পর্যন্ত কোন রোগবালাই দেখা দেয়নি। ধান ভালই হয়েছে।

উপজেলা সদর ইউনিয়নের ধুতমা গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, চলতি বছরে আমি ১৮ একর জমিতে বোর ধান চাষাবাদ করেছি তার মধ্যে বি-২৮ ধান ১৬ একর এবং দুই একর জমিতে লাল ধান সহ বিভিন্ন প্রকার ধান চাষাবাদ করেছি।ফসল ভালই হয়েছে। যদি কোনপ্রকার রোগবালাই দেখা না দেয় উৎপাদন ভালই হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান-উদ দৌলা বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৪২০ হেক্টর জমিতে বোর ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ৬৬ হাজার ১২০ মে.টন চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । তিঁনি আরো বলেন, এ বছর এখন পর্যন্ত বোর ধানে কোন রোগবালাই দেখা দেয়নি, আশাকরি এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আমাদের পক্ষ হতে সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর